×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৯-০৮
  • ৫৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা রাজস্ব খাতের আওতায় উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে সোনতলা ব্রীজ সংলগ্ন করতোয়া নদীতে রুই জাতের ৬০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য অফিস থেকে জানা গেছে চলতি বন্যা মৌসুমে উপজেলার সোনতলা সেতু সংলাপে করতোয়া নদীতে দেশীয় জাতের মাছ অবমুক্ত করা হয়।
সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য উল্লাপাড়া সলংগার আধুনিকায়নের রূপকার তারুণ্যের প্রতীক জনগনের আস্তাভাজন জননেতা তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে ওই মাছের পোনা অবমুক্ত করেন।

দেশীয় জাতের মাছের মধ্যে রয়েছে যেমন রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা।
সোনতলা সেতু সংলগ্নে করতোয়া নদীতে রুই ২৪ কেজি, কাতলা ১২ কেজি ও মৃগেল ২৪ কেজি দেশীয় জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
এর আগে উপজেলা পরিষদ চত্ত্বর পুকুরে রুই ৪০ কেজি, কাতলা ২০ কেজি ও মৃগেল ৪০ কেজি।
করতোয়া নদীতে ঘাটিনা ব্রিজ সংলগ্নে অভয়াশ্রমে রুই ১৬ কেজি, কাতলা ৮ কেজি ও মৃগেল ১৬ কেজি।
খাসচর ওসমানগনি হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা পুকুরে রুই ২৪.৮ কেজি, কাতলা ১২.৪ কেজি ও মৃগেল ২৪.৮ কেজি।
মহিষাখোলা আশ্রয়ন প্রকল্প পুকুরে রুই ১৬ কেজি, কাতলা ৮ কেজি ও মৃগেল ১৬ কেজি।
এনায়েতপুর আশ্রয়ন প্রকল্প-২ পুকুরে রুই ১৬ কেজি, কাতলা ৮ কেজি ও মৃগেল ১৬ কেজি।
পাটধারী আশ্রয়ন প্রকল্প পুকুরে রুই ১৬ কেজি, কাতলা ৮ কেজি ও মৃগেল ১৬ কেজি।
বনবাড়িয়া আশ্রয়ন প্রকল্প পুকুরে রুই ১৬ কেজি, কাতলা ৮ কেজি ও মৃগেল ১৬ কেজি।
কালিয়াকৈর গুচ্ছগ্রাম সমবায় সমিতির পুকুরে রুই ১৬ কেজি, কাতলা ৮ কেজি ও মৃগেল ১৬ কেজি। উপজেলার ৯ টি স্পটে মোট ৪৬২ কেজি রুই জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।
সোনতলা করতোয়া নদীতে মাছের পোনা অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা বায়েজিদ আলম, মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, উপজেলা ছাত্র লীগের সভাপতি সরোয়ার হোসেন সবুজ, উপজেলা সেচ্ছা সেবক লীগের সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক ও
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের পরিচালক পনির খান, প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat