×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৯-০৫
  • ৫২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী বলেছেন, সিএস ম্যাপ অনুযায়ী পটুয়াখালীর দখলকৃত নদী ও খালগুলোকে উন্মুক্ত করা হবে।
তিনি বলেন,হাইকোর্টের রায় আছে নদী, খাল ও জলাভূমি এগুলো জীবন্ত স্বত্ত্বা। তাই এর প্রবাহিত হওয়া, দুষণমুক্ত ও দখলমুক্ত থাকাসহ বেশ কিছু অধিকার রয়েছে। আমরা বিভিন্নভাবে এসব জলাধারের উপর যে অত্যাচার চালাই তা রোধে কাজ করছে নদী রক্ষা কমিশনসহ বেশ কিছু দেশী-বিদেশী সংগঠন।
তিনি আজ সোমবার পটুয়াখালীর লাউকাঠি ও লোহলিয়া নদীর দখল, দুষণ ও নাব্যতা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘যখন আমরা দেখি আইনকে তোয়াক্কা না করে খাল ও নদী ভরাট করে এগুলোকে মেরে ফেলা হচ্ছে তখন আমরা সেখানে উপস্থিত হই। তেমনি পটুয়াখালীর লাউকাঠি নদী, বহালগাছিয়া নদী ও সুতাখালী খালসহ আমাদের কাছে তথ্য আছে ,তদন্ত চলছে। আমরা সরেজমিন পরিদর্শন করছি। আমরা এগুলো দখলমুক্ত করবো।’
এসময় পরিবেশবিদ এনামুল হক, জাতীয় নদী রক্ষা কমিশনের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) ড খ ম কবিরুল ইসলাম, পটুয়াখালীর জেলা প্রশাসক মো. কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এর আগে রোববার রাতে সার্কিট হাউসের সভাকক্ষে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী পটুয়াখালী প্রেস ক্লাব সদস্যদের সাথে মতবিনিময় করেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat