×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৯-০৪
  • ৪২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা (দক্ষিণ) জেলার বরুড়ায় মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন এবং বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্ণার উদ্বোধন করেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল। এ উপলক্ষে আজ সকাল ১০টায় স্কুলের হলরুমে সুধী সমাবেশের আয়োজন করা হয়।
সুধী সমাবেশে উপস্থিত ছিলেন, বরুড়া পৌরসভার মেয়র ও পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বকতার হোসেন (বখতিয়ার), বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন লিংকন, বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোঃ মোখলেসুর রহমান ঢাকাস্থ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির  সাধারণ সম্পাদক মোঃ আবদুস সামাদ, কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য ও মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ সোহেল সামাদ, মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব আম্বর আলী, চিতড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকারিয়া, চিতড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল হাকিম, ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যাংকার মোঃ ফজলুর রহমান প্রমূখ।
সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল বলেন, বঙ্গবন্ধু কর্ণারে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আলোকচিত্র, বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক দেয়ালিকা এবং মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ওপর শতাধিক বই  রয়েছে শিক্ষার্থীরা এ বইগুলো পড়ে মুক্তিযুদ্ধ বিষয়ে জানতে পারবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat