×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৮-২৪
  • ৩৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, এমপি বলেছেন, অর্থবছরের শুরু থেকেই প্রকল্প বাস্তবায়নের অগ্রগতির হার বৃদ্ধি করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পসমূহ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে হবে। 
তিনি আরো বলেন, প্রকল্প বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে কৃচ্ছতা সাধন করতে হবে, তবে কোনভাবেই দেশের উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্থ করা যাবে না। 
আজ দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে  বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের অগ্রগতি-সংক্রান্ত পর্যালোচনা সভায় তিনি একথা বলেন। 
সভায় বস্ত্র  ও পাট সচিব মো. আব্দুর রউফসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তা, প্রকল্প পরিচালক এবং প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
মন্ত্রী প্রকল্পে গুণগত মানসম্পন্ন যন্ত্রপাতি ক্রয়ের পরামর্শ দেন এবং যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে সরকারি ক্রয় বিধি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করার নির্দেশনা প্রদান করেন। 
সভায় জানানো হয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় বিগত ২০২১-২২ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) ৯০ দশমিক ১৪ শতাংশ বাস্তবায়ন করেছে। 
২০২১-২২ অর্থবছরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশোধিত এডিপিভুক্ত মোট ৩১টি প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ৪শ’১৬ কোটি ১৪ লাখ টাকা। গত ২২ জুন পর্যন্ত  মোট ৩ শ’৭৫ কোটি ১ লাখ টাকা ব্যয় করা হয়েছে। বরাদ্দের বিপরীতে আর্থিক অগ্রগতির হার ৯০ দশমিক ১৪ শতাংশ। 
এডিপিভুক্ত মোট ৩১টি প্রকল্পের মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের একটি, বস্ত্র অধিদপ্তর ষোলটি, বাংলাদেশ তাঁত বোর্ড ছয়টি, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড চারটি, পাট অধিদপ্তর একটি, বিজেএমসি তিনটি প্রকল্প বাস্তবায়ন করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat