×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৮-১৮
  • ৫৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সনাতন ধর্মালম্বীদের অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে বান্দরবানে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।বৃহস্পতিবার সকালে বান্দরবান জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের আয়োজনে রাজার মাঠে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন করে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের সুচনা করেন প্রধান অতিথি চট্টগ্রামের তুলসীধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ।
এসময় বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী অভেদানন্দ ব্রহ্মচারী মহারাজ, বান্দরবান কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, বান্দরবান জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের সভাপতি সুজন চৌধুরী সনজয়, সাধারণ সম্পাদক অমল চৌধুরী (টিটু) ও সনাতনী সম্প্রদায়ের ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ধর্মসভা আর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার ,সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীরসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। রাত ৮টায় মহানামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হবে।
আগামীকাল শুক্রবার সকালে বর্ণাঢ্য আয়োজনে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে, পরে পূজা আর আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে শনিবার ভোরে মহানামযজ্ঞের পূর্ণাহুতি, নগর পরিক্রমা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হবে এই বর্ণাঢ্য আয়োজনের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat