×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-১২
  • ৪৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বহুল আলোচিত দৈনিক করতোয়া পত্রিকা হাঁটি হাঁটি পা পা করে ৪৬ বছর পেরিয়ে ৪৭বছরে পদার্পন উপলক্ষে উল্লাপাড়ায় নানা আয়োজনে মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে। ১২ আগষ্ট শুক্রবার সকাল এগারো টায় উল্লাপাড়া প্রেসক্লাবে দৈনিক করতোয়া পত্রিকার ৪৭ বছরে পদার্পন উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে। দৈনিক করতোয়া পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম ৪৭ বছর পদার্পন উপলক্ষে আনন্দ শোভা যাত্রা, আলোচনা সভা ও কেক কর্তনের আয়োজন করেন। উল্লাপাড়া প্রেসক্লাবের আহবায়ক মোঃ আব্দুল বাতেন হিরু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন। সেই সাথে আরো বক্তব্য রাখেন উল্লাপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজর ইংরেজি বিষয়ক অধ্যাপক শামীম হাসান, দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি পীরজাদা সৈয়দ শামীম সিরাজি, উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক এনামূল হক, মার্চেন্টস সরকারি স্কুলের এন্ড কলেজের সহকারি অধ্যাপক নাজমুল হক, দৈনিক করতোয়ার উল্লাপাড়া প্রতিনিধি নজরুল ইসলাম, এ.আর জাহাঙ্গীর, সাপ্তাহিক জনতার সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম সবুজ, কবিতা আবৃতি করেন...... বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মোঃ রকিবুল ইসলাম প্রমুখ। সেই সাথে আরো উপস্থিত ছিলেন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালন করেন বিশিষ্ট সাংবাদিক কল্যাণ ভৌমিক। আলোচনা অনুষ্ঠান শেষে কেক কর্তন করা হয়। সেই সাথে উপস্থিত সকলকে মিস্টি বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat