×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৮-১১
  • ৫২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) ওয়ারেন্টভূক্ত এক আসামিকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। 
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এটিইউ’র একটি দল নরসিংদী জেলার মাধবদী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতের নাম মো. আফজাল হোসেন ওরফে লিমন (৩৮)। সে গাজীপুর জেলার কাপাসিয়া থানার আড়াল (দক্ষিণ) গ্রামের আহম্মেদ আলীর পুত্র। তার বিরুদ্ধে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার একটি মামলা বিচারাধীন রয়েছে। এ মামলায় সে ৭ বছর যাবৎ ওয়ারেন্টভূক্ত আসামি। 
আফজাল হোসেন ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি সকাল সোয়া ১০ টার দিকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বুজরুক বোয়ালিয়া শিল্পপাড়া এলাকায় জেএমবির কতিপয় সক্রিয় সদস্যদেরকে নিয়ে সরকার ও রাষ্ট্রবিরোধী এবং নাশকতামূলক কার্যক্রমের উদ্দেশ্যে গোপন বৈঠক  করছিলো। ওই সময় গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালালে সে পালিয়ে যায়। এরপর থেকে সে ৭ বছর নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে আতœগোপনে ছিল। সে জঙ্গিবাদের বিস্তার এবং অংশগ্রহণসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী অপরাধমূলক কর্মকা-ের সাথে সম্পৃক্ত।
আফজাল ২০১৪ সাল থেকে গাইবান্ধা জেলার জেএমবির দাওয়াহ শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিল। সে জেএমবির রংপুর বিভাগের সামরিক শাখা প্রধান জাহাঙ্গীর হোসেন ওরফে রাজিব গান্ধী এবং দাওয়াহ শাখার প্রধান সাদ ওরফে রতনের একান্ত সহযোগী ছিল। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat