×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-০৮
  • ৬২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শোকাবহ আগষ্ট মাসে পিরোজপুরে ৭৭ হাজার ৫০১ জন ফ্যামিলী কার্ডধারী নি¤œ আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি আজ শুরু হয়েছে। দেশ ব্যাপী এক কোটি ফ্যামিলী কার্ডধারী নি¤œআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির অংশ হিসেবে পিরোজপুরে এ কার্যক্রম শুরু হয়।
জেলায় ৭ উপজেলায় প্রতিটি কার্ডধারীকে ৫৫ টাকা মূল্যের ১ কেজি চিনি, ৬৫ টাকা কেজি মূল্যের ২ কেজি মুসরি ডাল এবং ১১০ টাকা লিটার মূল্যে ২ লিটার সয়াবিন তেল সর্বমোট ৪০৫ টাকায় ডিলারের মাধ্যমে প্রদান করা হবে। পিরোজপুর সদর উপজেলায় ১৩ হাজার ৭৮৯ জন, কাউখালীতে ৬ হাজার ৮১০ জন, নাজিরপুরে ১০ হাজার ৮৪, স্বরূপকাঠীতে ১৩ হাজার ১৭৬, ইন্দুরকানীতে ৫ হাজার ৭১২, ভান্ডারিয়ায় ১২ হাজার ১৬১ এবং মঠবাড়িয়ায় ১৫ হাজার ৭৬৯ জন কার্ডধারী ভর্তুকি মূল্যের এ মালামাল পাচ্ছেন। জেলার ১৫ জন ডিলারের মাধ্যমে এ মালামাল বিতরণ করা হবে। এছাড়া ৭ উপজেলায় ৭ জন ট্যাক অফিসার টিসিবি’র এসকল পণ্য বিক্রি কার্যক্রম সার্বিক তত্ত্বাবধানের জন্য সংশ্লিষ্ট উপজেলাগুলোর নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনারগণসহ তদারকি করবেন। পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান বলেছেন শোকাবহ এ আগষ্ট মাসে নি¤œআয়ের পরিবারের মাঝে এ ভর্তুকি মূল্যে মালামাল প্রদানে কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না। কোন অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat