×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৮-০৪
  • ৬২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বান্দরবান জেলার তহ্জিংডং’র আয়োজনে জেলা পর্যায়ে সরকারী ও বেসরকারী স্টেকহোল্ডারদের সাথে ‘শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন’ প্রকল্পের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বান্দরবান প্রেসক্লাবের হলরুমে এই ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা সমাজসেবা কর্মকর্তা মিলটন মুহুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো.ফরিদ উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ইউএনডিপির জেলা ব্যবস্থাপক খুশী রায় ত্রিপুরা, তহ্জিংডং’র এরিয়া জোন কো-অর্ডিনেটর লেলুং খুমী।
সভায় তহ্জিংডং’র ‘শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন’ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ম্যামিসিং মারমা’র সঞ্চালনায় এসময় তহ্জিংডং’র মনিটরিং ও রির্পোটিং অফিসার অতনু দেওয়ান, জেন্ডর ও ট্রেনিং অফিসার ইতি বিশ্বাস,ওয়ান স্টপ ক্রাইসিস’র প্রোগ্রাম অফিসার অরুন বিকাশ চাকমাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ,সাংবাদিক ,তহ্জিংডংর কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে প্রকল্পের অগ্রগতি ও সার্বিক অবস্থা প্রেজেন্টেশন করেন তহ্জিংডং’র ‘শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন’ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ম্যামিসিং মারমা।
তিনি বলেন,‘শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন’ প্রকল্প’র মূল লক্ষ্য ও উদ্দ্যশে হলো পার্বত্য চট্টগ্রামে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মেয়ে শিশুদের শিক্ষার মান উন্নয়ন এবং সকল প্রকার নির্যাতন প্রতিরোধে সমাজের সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat