×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-০২
  • ৫৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শোকাবহ আগস্টে মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা স্বরুপ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৯০ টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ১৫ সহ¯্রাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা দেখা যায়। বর্ষা মৌসুমে গাছ লাগানোর সময় চারা পেয়ে খুশি শিক্ষার্থীরা। আজ সকাল ১০টায় উপজেলার নেউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি হরিতকী গাছের চারা লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সঞ্চিতা দাশ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রান্তিক সাহা ও জান্নাতুল খুলদ।
উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে ১৫ আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের হাতে ফলজ ও ওষুধি গাছের চারা তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এসময় ৯০ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে নিজ বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
এ সময়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এ বর্ষা মৌসুমে প্রত্যেকে একটি করে হলেও নিজ নিজ বাড়ির আঙ্গিনায় বা বাড়ির পাশে খোলা জায়গায় গাছের চারা রোপণের কথা বলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat