×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৭-২৫
  • ৭৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় প্রথমবারের মতো আবিষ্কৃত লৌহ আকরিক খনির উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রক্রিয়ার অংশ হিসাবে জার্মান কোম্পানি-ডিএমটি কনসাল্টিং লিমিটেড শিগগিরই লৌহ আকরিক মজুদের উপর প্রাথমিক সমীক্ষা শুরু করবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ করপোরেশনের (পেট্রোবাংলা) অধীনস্ত বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) আজ ডিএমটি কনসাল্টিং লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসানের সভাপতিত্বে পেট্র্রোবাংলা সভা কক্ষে এক অনুষ্ঠানে বিসিএমসিএলের সচিব উম্মে তাজমেরি সেলিনা আক্তার এবং ডিএমটি কনসাল্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. ভাসিলিস রুবোস এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় বিসিএমসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাইফুল ইসলাম সরকার ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের আওতায় ৬ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালিত হবে। এই সমীক্ষা প্রতিবেদনের উপর ভিত্তি করে, আকরিক লৌহের মজুদ যথেষ্ট এবং অর্থনৈতিকভাবে লাভজনক দেখা গেলে, খননের জন্য পরে একটি বিষদ সম্ভাব্যতা সমীক্ষা পরিচালিত হবে।
ইতোপূর্বে দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট এলাকায় লৌহ সমৃদ্ধ শিলাখনির সন্ধান পায় জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ (জিএসবি)। ধারণা করা হয়, ৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই খনিতে ৬২৫ মিলিয়ন টন আকরিক লৌহের মজুদ রয়েছে। ৪২৬ থেকে ৫৪৮ মিটার গভীরতায় খনিতে পাওয়া আকরিক লৌহ সমৃদ্ধ শিলার স্তরে ৫০ শতাংশ আকরিক লৌহ রয়েছে। এই শিলা স্তরগুলো গড়পড়তায় ৬৮ মিটার পুরু ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat