×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-২০
  • ৫৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিনের লালিত পদ্মা সেতু নির্মাণের জন্য তার প্রশংসা করায় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ভাষা, সংস্কৃতি ও আদর্শগত মিলের ভিত্তিতে বিদ্যমান সম্পর্ককে শক্তিশালী করতে দুই বাংলার একসঙ্গে কাজ করার কোন বিকল্প নেই। 
মমতাকে পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, "আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনার আন্তরিকতা এবং সৌহার্দ্য আমাকে মুগ্ধ করেছে। বাংলাদেশের জনগণ পশ্চিমবঙ্গের জনগণের সাথে অনুরূপ একাত্মতা অনুভব করে।" 
১২ জুলাই তারিখের চিঠিতে তিনি আরো লিখেছেন যে, আপনি (মমতা) ইতিমধ্যেই জেনেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা বহুমুখী সেতু নির্মাণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদর্শিত পথ অনুসরণ করে একটি আত্মনির্ভরশীল সোনার বাংলা গড়তে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেছে। 
শেখ হাসিনা আরো বলেন, আমি বিশ্বাস করি যে, এই সেতু পশ্চিমবঙ্গের পাশাপাশি সমগ্র ভারতের সাথে বাংলাদেশের আত্মিক বন্ধনকে আরো দৃঢ় করবে এবং বাণিজ্যিক সম্পর্কের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে।  
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আমি আশা করি, ২০২২ সালের সেপ্টেম্বরে আমার নির্ধারিত নয়াদিল্লি সফরের সময় আপনার সাথে দেখা করার একটি সুযোগ সৃষ্টি হবে"।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিঠিতে মমতার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat