×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-২০
  • ৫১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে সদ্য পদোন্নতি প্রাপ্ত প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির  আহাম্মদ শ্রদ্ধা জানিয়েছেন।
তিনি আজ টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।  পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ, বঙ্গবন্ধু ও ১৯৭৫ এর ১৫ আগস্টের শহীদ সদস্যদের রুহের মাহফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এরপর প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহাম্মদ বঙ্গবন্ধু সমাধিসৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শণ বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময়  গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাশেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম (সদর সার্কেল), টুঙ্গিপাড়া নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম উপস্তিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat