×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-১৮
  • ৬৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ’৭৫-এ জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পাঁয়তারা শুরু করে। 
আজ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ‘শিক্ষাব্যবস্থায় সাম্প্রদায়িকতা: সরকার ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, একটি গোষ্ঠী যারা নিজেদের পছন্দ ও বিশ্বাস অন্যের উপর জোর করে চাপিয়ে দেয়ার জন্য সাম্প্রদায়িক হামলা ও হত্যা সংঘটিত করছে। এছাড়া কিছু মানুষ আছে যারা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে এই সাম্প্রদায়িক হামলাগুলি করছে। 
তিনি বলেন,‘ভুক্তভোগীদের মামলাগুলো যেন দ্রুত সুরাহা হয় সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলব।’
তিনি আরো বলেন,সাম্প্রতিক সময়ে সংগঠিত ঘটনাগুলো যেন আর কখনো না ঘটে,সেজন্য আমাদের মনোজগতে পরিবর্তন আনতে হবে। নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের অসাম্প্রদায়িক হিসেবে গড়ে তোলার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি।
সংগঠনের সভাপতি লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির ওয়েবিনারে সভাপতিত্ব করেন। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নির্মূল কমিটির সহসভাপতি শিক্ষাবিদ শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ব্রিটিশ মানবাধিকার নেতা কলামিস্ট জুলিয়ান ফ্রান্সিস, নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য কথাশিল্পী অধ্যাপক জাফর ইকবাল, শিক্ষাবিদ ও সংস্কৃতিকর্মী অধ্যাপক রতন সিদ্দিকী এবং অধ্যাপক ডা:মামুন আল মাহতাব (স্বপ্নীল)।
শাহরিয়ার কবির বলেন,‘অতি সম্প্রতি নড়াইলে হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক হামলার ঘটনা থেকে আমরা যদি এক দশক আগে সংঘটিত রামুর বৌদ্ধ সম্প্রদায়ের উপর হামলার পর্যালোচনা করি কোনওটাকে বিচ্ছিন্ন ঘটনা বিবেচনা করা যাবে না।’ 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat