×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-১৬
  • ৩০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার মাদকসেবী ও মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কট করার আহবান জানিয়েছেন।
আজ শনিবার নওগাঁর পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহবান জানান।
খাদ্যমন্ত্রী বলেন,‘ভোট ধরে রাখতে অনেকেই মাদক কারবারিদের সাথে আপস করেন, কিংবা না দেখার ভান করেন। ভোট কমে যাবে এই চিন্তা বাদ দিয়ে প্রতিটি গ্রামে মাদকের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাতে জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে হবে।’
সাধন চন্দ্র মজুমদার বলেন, শুধু অভিযান চালিয়ে, গ্রেপ্তার করে বা সাজা দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এখন মাদক কারবারিরা নতুন ধরনের মাদক সমাজে ছড়িয়ে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এসব ভয়াল মাদক যুব সমাজকে ধ্বংসস্তুপে পরিণত করছে। 
মন্ত্রী মাদকের অপব্যবহাররোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জেলা বা উপজেলা আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী কোনো মাদক ব্যবসায়ীর পক্ষে সুপারিশ করতে পারবে না। যদি কোনো নেতা-কর্মী কোনো মাদক ব্যবসায়ীর পক্ষে সুপারিশ করতে যায় সে মামলার চার্জশিটে তার নাম অন্তর্ভূক্ত করার জন্য তিনি প্রশাসনকে নির্দেশ দেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, আগামী প্রজন্মকে মাদকের প্রভাব থেকে মুক্ত রেখে একটি সুস্থ্ জাতি ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে পরিবার থেকেই আন্দোলন শুরু হওয়া দরকার। মাদকের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে এক সাথে কাজ করারও আহবান জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পোরশা উপজেলা পরিষদেও চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী। 
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাধকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান। 
সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন, থানা অফিসার ইনচার্জ জহুরুল হক, পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা এবং নিতপুর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, জনপ্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিরাও অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat