×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-১৬
  • ৫১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস পালন করা হয়েছে আজ নাটোরে। এ উপলক্ষে বেলা সাড়ে ১২টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
আলোচনা সভায় এস এম কামাল হোসেন বলেন, মিথ্যা-বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় জননেত্রী শেখ হাসিনাকে ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার করে। কারা অভ্যন্তরে তাকে হত্যার চেষ্টাও করা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা কখনো মাথা নত করেননি। তিনি কখনো ক্ষমতার জন্যে রাজনীতি করেন না, রাজনীতি করেন জনগণের জন্যে। সাংগঠনিক সম্পাদক বলেন- বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস ও মেধাবী নেতৃত্বে পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, নির্মিত হচ্ছে মেট্রোরেল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র।
তিনি বলেন, বিএনপি হচ্ছে ষড়যন্ত্র, অপপ্রচার, জঙ্গিবাদ, খুনিদের দল। জনবিচ্ছিন্ন এই দল অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত। কিন্তু সকল ষড়যন্ত্র রুখে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের কাংখিত গন্তব্যে পৌঁছে যাবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রতœা আহমেদ, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জজ কোর্টের পিপি এডভোকেট সিরাজুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat