×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-১২
  • ৫৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস স্মরণে জেলার মুকসুদপুরে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে উপজেলার ফারুক খান মিলনায়তনে ‘সমৃদ্ধ মুকসুদপুর-কাশিয়ানী’র আয়োজনে ও মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহযোগিতায় এ নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে এ শোকসভায় বক্তব্য রাখেন উপজেলা সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া ও যুগ্ম-সম্পাদক মহিউদ্দীন আহমেদ মুক্তু মুন্সি, বীর মুক্তিযোদ্ধা জাফর আহমেদ মল্লিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মুন্সী, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুজ্জাত হোসেন লিটু মিয়া, গোহালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন সমৃদ্ধ মুকসুদপুর-কাশিয়ানীর মুখ্য সংগঠক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিচালনা কমিটির সদস্য আশরাফুল আলম পপলু। কবিতা আবৃতি করেন মাহবুব হাসান বাবর।
শোকসভায় বক্তারা প্রয়াত মুকুল বোসের ছাত্র রাজনীতি ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানাবিধ কর্মাকান্ডের কথা উল্লেখ করে স্মৃতি চারণ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat