×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৭-১১
  • ৮৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার  প্রতিষ্ঠার ৮০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী আজ  মাদ্রাসা  চত্বরে অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে এ উপলক্ষে মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বর্ন্যাঢ্য র‌্যালী বের করে। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা প্রাঙ্গনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। মাদ্রাসার  ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ ওবাইয়দুল্লাহর সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ড. মো.সাজ্জাদ হোসেন, সাবেক অধ্যক্ষ মাওলানা মুফতি এবিএম মাহাফুজুর রহমান,সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরে আলম, মাদ্রাসার প্রাক্তন ছাত্র সামিউল করিম ও বর্তমান ছাত্রদের পক্ষ থেকে মো. মনির হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ ইসলামী সঙ্গীত পরিবেশন করে ‘কলতান’ শিল্পী গোষ্ঠী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat