×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-০৯
  • ৪৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বেকিনগর এলাকায় আজ এক সড়ক দুর্ঘটনায় এক সাংবাদিক ও সহোদরসহ তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হচ্ছে- উপজেলার বেকিনগর গ্রামের মো. শাহজালাল মিয়ার ছেলে মো. শরীফ (২৩) ও মো. তাফসির (১৮) এবং একই গ্রামের হক মিয়ার ছেলে কুমিল্লার দৈনিক সমাজকন্ঠ পত্রিকার স্থানীয় প্রতিনিধি মো. সোহেল প্রধান (২৫)।শনিবার সকাল সাড়ে ১০ টায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বেকিনগর এলাকায় ঢাকাগামী একটি বাস পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোতালেব মিয়া জানান, মোটরসাইকেল আরোহীদের চাপা দিয়ে বাসটি দ্রুত গতিতে পালিয়ে যায়। এতে তিন মোটরসাইকেল আরোহী মারা যান। নিহতদের মরদেহ কুমিল্লা জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat