×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-০৮
  • ৩৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সাবধানতার সাথে গাড়ী চালানোর জন্য সকল চালকদের প্রতি আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শুক্রবার সকালে তাঁর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান। 
ওবায়দুল কাদের বলেন, এবারের ঈদে সরকারি ছুটি কম থাকায় প্রায় একই সময় লাখ লাখ মানুষ নাড়ির টানে গ্রামে যাচ্ছে, পাশাপাশি পদ্মাসেতু চালু হওয়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বহু মানুষ এবার গ্রামে যাওয়ার অভিযাত্রায় সামিল হয়েছে। যাত্রা নিরাপদ ও নির্বিঘœ রাখতে সাবধানতার সাথে গাড়ী চালানোর জন্য সকল গাড়ি চালকদের প্রতি আমি আহবান জানাই।
তিনি বলেন, জীবনের প্রতি মায়া রেখে, জীবনের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে মহাসড়কে নিয়ম মেনে যাতায়াত করতে হবে। অনাকাঙ্খিত দুর্ঘটনা থেকে সবাইকে নিরাপদে থাকতে হবে। 
জরুরি এবং রপ্তানি পণ্য ছাড়া ট্টাক-কাভার্ড ভ্যান নির্দিষ্ট সময়ের জন্য চালাচল বন্ধ রাখারও আহবান জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, যানজট এড়াতে মহাসড়কের পাশে যে সকল কোরবানি পশুর হাট রয়েছে তার পরিসর যাতে কোন ভাবেই বেড়ে না যায় সে বিষয়ে সংশ্লিষ্টরা নজরদারি করবেন। 
ঈদযাত্রায় সবাইকে মাস্ক পরার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এবারের ঈদ যাত্রায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে করোনার ক্রমবর্ধমান সংক্রমণ, সামান্য উদাসীনতা এবং স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। তাই সবাই পরিবহনে, ঈদের ছুটিতে ও ফিরতি যাত্রায় মাস্ক পরিধান এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। 
তিনি বলেন, সামান্য অবহেলা পুরো পরিবারের অপরিমেও ক্ষতির কারণ হতে পারে, তাই সকলকে মাস্ক পরিধানসহ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। 
ওবায়দুল কাদের বলেন, কোরবানির পশুবাহী গাড়ি ধীরে চলায় এবং পথিমধ্যে নষ্ট হওয়ায় কোথাও স্বল্প সময়ের জন্য যানজট ধীরগতি হচ্ছে, এ জন্য তড়িৎ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে গাড়ির চাকা সচল রাখার চেষ্টা করা হচ্ছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা প্রশাসন, পরিবহন, মালিক-শ্রমিকসহ সকলকে নিজ নিজ প্রয়াস জোরদারের মাধ্যম ঈদ যাত্রা নির্বিঘ্ন করারও আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat