×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-৩০
  • ৩৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

একটি কার্যকর, দক্ষ ও গতিশীল প্রশাসনিক পদ্ধতির আওতায় সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) আজ এর সাতটি সংস্থার সঙ্গে ২০২২-২৩ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেছে।
রাজধানীর তেজগাও এলাকায় পিএমওতে এক অনুষ্ঠানের মাধ্যমে এপিএ চুক্তি স্বাক্ষর করা হয়।
প্রধানমন্ত্রী মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং পিএমওতে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ যথাক্রমে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
পিএমও’র জ্যেষ্ঠ সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। এ সময় পিএমও’র আওতাধীন কার্যালয়গুলোর প্রধানগণ, পিএমও’র মহাপরিচালক ও জ্যেষ্ঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
যে সংস্থাগুলো এপিএতে স্বাক্ষর করেছে। সেগুলো হচ্ছে- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), পাবলিক-প্রাইভেট অংশীদারিত্ব কর্তৃপক্ষ (পিপিপিএ), জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), এনজিও এ্যফেয়ার্স ব্যুরো ও আশ্রায়ন-২ প্রকল্প।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষে পিএমও সচিব এবং বিডা, বেজা, বেপজা, পিপিপিএ ও এনএসডিএ’র চেয়ারম্যানগণ, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর মহাপরিচালক ও আশ্রায়ন-২ প্রকল্পের প্রকল্প পরিচালক নিজ নিজ সংস্থার পক্ষে ২০২২-২৩ অর্থবছরের জন্য এই এপিএ-তে স্বাক্ষর করেন।
অনুষ্ঠনে বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব বলেন, এপিএতে পুরস্কার ও শাস্তি দুটিই রাখা উচিৎ।
পিএমও সচিব নিয়মিত পর্যবেক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat