×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-২০
  • ৪৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বিকাল ৩টায় পদ্মাসেতুর উত্তর ও দক্ষিণে অবস্থিত দুটি থানার (থানা) কার্যক্রম উদ্বোধন করবেন।
এছাড়া প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি বাংলাদেশ পুলিশ কর্তৃক দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১২০টি বাড়ি হস্তান্তর এবং ১২টি পুলিশ হাসপাতালের আধুনিকায়নের কাজ, ছয়টি মহিলা ব্যারাক এবং অনলাইন জিডি ব্যবস্থা উদ্বোধন করবেন।
সঙ্গে আলাপকালে পুলিশ সদর দফতরের পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. কামরুজ্জামান বলেন, দুটি থানা হচ্ছে পদ্মাসেতু (উত্তর) থানা ও পদ্মাসেতু (দক্ষিণ) থানা।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে গৃহহীন মানুষের জন্য মোট ৫২০টি বাড়ি নির্মাণ করেছে।
তিনি বলে, সকল গৃহহীন ও ভূমিহীন মানুষকে আবাসন সুবিধার আওতায় আনার জন্য সরকারি কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ সারা দেশে নিজস্ব অর্থে বাড়িগুলো নির্মাণ করেছে।
এর আগে প্রধানমন্ত্রী চলতি বছরের ১০ এপ্রিল গৃহহীনদের হাতে বাংলাদেশ পুলিশ নির্মিত ৪০০ বাড়ি হস্তান্তর করেন।
কামরুজ্জামান বলেন, পুলিশ দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন থানায় গৃহহীনদের জন্য ১২০টি বাড়ি নির্মাণ করেছে।
এছাড়া প্রধানমন্ত্রী আধুনিকায়ন প্রকল্পের আওতায় ১২টি পুলিশ হাসপাতাল, ছয়টি মহিলা ব্যারাকের আধুনিকায়ন কাজের কার্যক্রম উদ্বোধন করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat