×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৬-১৯
  • ৮১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রাম জেলা সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ বেষ্টিত দুর্গম পোড়ার চর গ্রামে আজ পানিবন্দী ৩ শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করে উপজেলা প্রশাসন।
গত এক সপ্তাহ ধরে এই চরের মানুষ বাড়ি-ঘর ছেড়ে নৌকার মধ্যে অবস্থান নিয়েছিল। এই চরের বাড়ি-ঘরে দরজা-জানালা পর্যন্ত পানি উঠে গেছে। অনেক বাড়িতে ঢোকার মতো অবস্থা ছিল না। প্রশাসনের লোকজন পোড়ারচরসহ পাশর্^বর্তী চর ভগবতিপুর ও চর যাত্রাপুরে ৩ শতাধিক বানভাসীদের মধ্যে ত্রাণ বিতরণ করে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলাম, সদর ইউএনও রাসেদুল হাসান, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, সদর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিজানুর রহমান সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, ইউসুফ আলমগীর প্রমুখ।
সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এসময় ১০ কেজি চাল, এক কেজি করে লবন, ডাল ও চিনি, এক লিটার তেল, মশলা ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে মিনহাজুল ইসলাম জানান, যে সমস্ত উপজেলার ইউনিয়ন সমূহ প্লাবিত হয়েছে, সেই সব উপজেলা থেকে চাহিদার ভিত্তিতে আমরা সহযোগিতা করছি। আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat