×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৬-১৮
  • ৪৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের আকবর শাহ থানা এলাকায় পৃথক পাহাড় ধসে ৪ জন নিহত এবং আহত হয়েছে আরও ৭ জন।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নগরের আকবর শাহ থানার বরিশাল ঘোনা ও রাত ৩ টার দিকে ফয়’স লেকের বিজয় নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর।
তিনি বলেন, শুক্রবার রাত ১ টার দিকে ১ নম্বর ঝিলের বরিশাল ঘোনা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। নিহত দু’জনের নাম- শাহিনুর আক্তার (২৬) ও মাইনুল আক্তার (২৪)।
অন্যদিকে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, রাত তিনটার দিকে আকবরশাহ থানার ফয়’স লেকের লেকসিটি বিজয় নগর এলাকায় পাহাড় ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে উদ্ধার করে। এদের মধ্যে লিটন (২৩) ও ইমন (১৪) নামে দু’জন ঘটনাস্থলে মারা যায়। অন্যদের চমেক হাসপাতালে পাঠানো হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, শুক্রবার রাত ১টার দিকে নগরের আকবর শাহ থানার বরিশাল ঘোনা ও রাত ৩টার দিকে ফয়’স লেকের বিজয় নগর এলাকা থেকে পাহাড় ধসের ঘটনায় ৯ জনকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করে। বাকিরা হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশংকাজনক।
এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বলেন, আগামী ২০ জুন পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপর কিছুটা কমলেও থেমে থেমে বৃষ্টি হবে মাসজুড়েই। ভারী বর্ষণের ফলে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কার কথাও জানান এই কর্মকর্তা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat