×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-১৭
  • ৪০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বন্যার পানি প্রবেশ করায় আগামী ২০ জুন রাত ১২টা পর্যন্ত বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা স্থগিত করা হয়েছে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন । তিনি বলেন, ‘বন্যার পানি ইতোমধ্যেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের (শোল্ডারে) কাছাকাছি চলে এসেছে। পানি ক্রমাগত বাড়ছে। যে কোনো সময় রানওয়ে প্লাবিত হতে পারে। এ কারনে ফ্লাইট ওঠানামা স্থগিত রাখা হয়েছে।
এদিকে, সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আজ শুক্রবার দুপুর থেকে তারা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। নৌবাহিনীর সহযোগিতাও চাওয়া হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। তিনি জানিয়েছেন, পাশাপাশি নৌবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। আজকের মধ্যেই তারাও কাজ শুরু করতে পারেন।
বৃষ্টি অব্যাহত থাকায় ক্রমাগত পানি বেড়ে প্লাবিত হয়েছে সিলেট নগর, ২০টি উপজেলা ও দুইটি পৌরসভা। এতে পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত ২৫ লাখ মানুষ।
এদিকে, সিলেটে বৃষ্টি অব্যাহত রয়েছে। নদনদী ও হাওরের পানি হু হু করে বাড়ছে। সুরমার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২৪ ঘণ্টায় এক থেকে দেড় ফুট করে পানি বেড়েছে।
সিলেট সিটি করপোরেশনের অর্ধেক এলাকা প্লাবিত হয়েছে। পানি বাড়া অব্যাহত থাকায় পুরো শহর প্লাবিত হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২০ জুন পর্যন্ত সিলেটে বৃষ্টি অব্যাহত থাকবে। এ কারণে পানি কমার সম্ভাবনা নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat