×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৬-১৩
  • ৭৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, দলীয় নেতৃবিন্দু, শিক্ষক, তৃতীয় লিঙ্গের সদস্যসহ সুধী জনদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় উল্লাপাড়া উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ১০ টি উদ্ভাবনী উদ্যোগ প্রশিক্ষণ কর্মশালায় সমাজের বিভিন্ন শ্রেণির লোকদের নিয়ে ১০ টি গ্রুপে ভাগ করে ওই ১০টি উদ্ভাবনী উদ্যোগের উপর বিভিন্ন প্রশ্নের উত্তর উপস্থাপন ও আলোচনা করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন এর সভাপতিত্বে মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক জনাব শারমিন সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইশরাত জাহান, উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক মোঃ শামীম হাসান, উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া প্রেসক্লাবের আহবায়ক আলহাজ্ব মোঃ আব্দুল বাতেন হিরু, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat