×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৫-৩১
  • ৫৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি করতে পারলে মেডিক্যাল কলেজগুলোর চিকিৎসা শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে।’
আজ মঙ্গলবার ঢাকা ক্লাবে বিএসএমএমইউ অর্থপেডিক্স সার্জারি বিভাগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ কথা বলেন।
বিএসএমএমইউ উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউটগুলোর যেখানে ফ্যাকাল্টি নেই সেখানে কোন কোর্স থাকবে না। যেসব ইনস্টিটিউটে ফ্যাকাল্টি আছে সেখানে শিক্ষার্থীর সংখ্যা ৮ জনের জায়গায় ১০ জন, ১০ জনের জায়গায় ১২জন, ১২ জনের জায়গায় ১৬ জন বৃদ্ধি কওে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি পূরণ করা হবে। 
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণাকে গুরুত্ব দিয়েছেন। গবেষণা বৃদ্ধির জন্য ১০০ কোটি টাকার একটি প্রকল্প দিয়েছেন। এছাড়া গবেষণাকে ত্বরান্বিত করতে বিএসএমএমইউয়ের অধীনে যেসব ইনস্টিটিউট রয়েছে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশের মানুষের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত হবে বলেও জানান উপাচার্য। 
তিনি আরো বলেন, অর্থপেডিক্স সার্জারি বিভাগে আসলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা মনে পড়ে। জাতির পিতা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য বিদেশ থেকে অর্থপেডিক্স সার্জন এনে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো: জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, জাতীয় অধ্যাপক ও  একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ডা. আমজাদ হোসেন, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, অধ্যাপক ডা. কাজী শহীদুল আলম, অধ্যাপক ডা. আফজাল হোসেন, অর্থপেডিক্স সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো: শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat