×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-৩০
  • ৫৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামীকাল শুরু হচ্ছে ২৯তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। করোনা মহামারির কারণে দুই বছর পর দেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য মেলা এবার অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল বিকেলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি চট্টগ্রাম রেলওয়ে পোলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী মেলার উদ্বোধন করবেন।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) আয়োজিত মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন করবেন। একই সঙ্গে দেশের বড় বড় করপোরেট প্রতিষ্ঠান তাদের পণ্যের সম্প্রসারণে বিভিন্ন প্যাভিলিয়নে নিজেদের পণ্যের সমাহার দর্শকদের জন্য উন্মুক্ত রাখবে।
সিসিসিআই সূত্র জানায়, এবারের মেলায় একটি আধুনিক বঙ্গবন্ধু প্যাভিলিয়ন স্থাপন করা হচ্ছে। এতে বাতিঘরের সহায়তায় বঙ্গবন্ধুর আত্মজীবনী, মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন বই ও প্রকাশনা প্রদর্শনের ব্যবস্থা করা হবে। এবারের মেলার ব্যাপ্তি হবে প্রায় চার লাখ বর্গফুট। এতে ১৭টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৩৩টি প্রিমিয়ার স্টল, ৯৯টি গোল্ড স্টল, ৪৮টি মেগা স্টল, ১৪টি ফুড স্টল, দুটি আলাদা জোন নিয়ে ৩৭০টি স্টলে ৩১০-এর অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। দর্শনার্থীদের জন্য গতবারের মতো এবারও টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat