×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৫-২৮
  • ৫৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কোরবানি ঈদ সামনে রেখে বাজার স্থিতিশীল রাখতে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিল্প বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। 
রাজধানীর মোহাম্মদপুর টাউনহল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাঁচাবাজার বণিক সমিতির সাথে আজ শনিবার  নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মজুদ, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি বিষয়ে মতবিনিময় সভায় এফবিসিসিআই’র সিনিয়র সহসভাপতি ও বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক মোস্তফা আজাদ চৌধুরী বাবু এ আহ্বান জানান। 
সভায় ভোগ্যপণ্যের বৈশ্বিক বাজারের সংকটকে পুঁজি করে দেশীয় বাজার অস্থির না করার প্রতি আহ্বান জানান মোস্তফা আজাদ চৌধুরী বাবু। সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করেত বাজার কমিটিকে বিশেষভাবে তদারকি করার নির্দেশনা দেন তিনি।
তিনি বলেন, কোরবানির ঈদ সামনে রেখে মসলা সংকটের কোনো তথ্য পাওয়া যায়নি। যদি কোনো ব্যবসায়ী পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে, এফবিসিসিআই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে সুপারিশ করবে। এছাড়া চিনি, লবন, আটা, ময়দা ইত্যাদি পণ্যের ডিলারদের তালিকা এফবিসিসিআইতে পাঠানোর জন্য মিলমালিকদের আহ্বান জানান তিনি।
বাজার সমিতিগুলোকে দোকানিদের নিয়ে মসলা, লবন, চিনি ইত্যাদি খাতভিক্তিক সভা করা, দোকানে নিত্যপণ্যের মূল্যতালিকা টানানোসহ বিশ্ববাজারে পণ্যের মূল্য বৃদ্ধি ও হ্রাসের সাথে সমন্বয় রেখে সীমিত মুনাফায় ব্যবসা পরিচালনা করতে সকল ব্যবসায়ীর প্রতি আহ্বান জানান তিনি। এসময় তিনি আবারো ১৫ দিন পর পর সয়াবিন তেলের দাম সমন্বয়ের সুপারিশ করেন।
মোহাম্মদপুর টাউনহল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাঁচাবাজার বণিক সমিতির সভাপতি মো. লুৎফর রহমান (বাবুল) জানান, যেসব দোকানি পণ্য মজুদ ও সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি করার চেষ্টা করেছে, সমিতি তাদের দোকান বন্ধ করে দিয়েছে। বাজার স্থিতিশীল রাখার স্বার্থে ভবিষ্যতেও একই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে একই ব্যবস্থা গ্রহণ করবে।
বাজারে স্থিতিশীলতা রাখতে প্রয়োজনের তুলনায় বাড়তি পণ্য না কিনতে ভোক্তাদের প্রতি আহ্বান জানান এফবিসিসিআইয়ের পরিচালক আবু মোতালেব।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক বিজয় কুমার কেজরিওয়াল, হারুন অর রশীদ, মোহাম্মদপুর টাউন হল সিটি কর্পোরেশন বাজার সমিতির সাধারন সম্পাদক মো. মুসলিম উদ্দিন শিকদারসহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat