×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-২৫
  • ৩৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সারাবিশ্বে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ঊর্ধ্বমুখী থাকলেও সরকার তা নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।  দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি দেশে খাদ্য পণ্য ব্যাপকহারে উৎপাদনের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তাজুল ইসলাম আজ রাজধানীর মিরপুর ক্যান্টমেন্টে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেসনাল(বিইউপি)’র উদ্যোগে আয়োজিত এনভায়রনমেন্টাল ফেস্ট ২০২২’র “ লিভ্যাবিলিটি এন্ড দ্য রোল অব লোকাল গভর্নমেন্টঃ বাংলাদেশ পারসপেকটিভ” শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব উল আলম এবং মুল বক্তব্য উপস্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ড. এস এম যোবায়দুল করিম।
তাজুল ইসলাম বলেন, করোনাভাইরাসের মহাসংকট শেষ হতে না হতেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পুরো বিশ্বে নতুনভাবে সংকট সৃষ্টি করেছে। আমাদের দেশের অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি এবং দেশীয় খাদ্য পণ্য উৎপাদনে সরকার আগে থেকেই বিশেষ উদ্যোগ নেয়ায় আমরাএই সংকট মোকাবেলা করতে সক্ষম হচ্ছি। তিনি বলেন, গৃহস্থালি ও শিল্প বর্জ্যের পাশাপাশি নির্মাণ বর্জ্যও সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আনতে সরকার কাজ করছে। ইতোমধ্যেই ঢাকা দুই সিটি কর্পোরেশনসহ গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। পর্যায়ক্রমে সকল সিটি কর্পোরেশন এবং শহরাঞ্চলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে। পৌরসভাগুলোতেও ছোট প্লান্টের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলমান রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে দেশের বর্জ্য যেমন একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আসবে, একইভাবে পরিবেশ দূষণের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।
তাজুল ইসলাম বলেন, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় ভোগের পরিমাণ বেড়ে গেছে।ফলে অতীতের তুলনায় বর্তমানে প্রচুর পরিমাণ বর্জ্য উৎপাদন হচ্ছে। আগে যে কোনো পণ্য কেনার সময় একটি ব্যাগের মধ্যেই সবকিছু নেওয়া হতো। কিন্তু এখন প্রত্যেকটি জিনিসের জন্য আলাদা আলাদা ব্যাগ দেওয়া হয়। এতে গৃহস্থালিসহ অন্যান্য বর্জ্য উৎপাদন বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের মূল কারণ পরিবেশ দূষণ। আর এই পরিবেশ দূষণে উন্নত দেশের তুলনায় বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলোর প্রভাব অনেক কম। এসব দেশের তুলনায় উন্নত দেশগুলো পরিবেশ দূষণের জন্য বেশি দায়ী। পৃথিবীকে বাঁচাতে হলে পরিবেশ দূষণ বন্ধ করতে হবে।
মন্ত্রী জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করার পর ধ্বংসস্তুপ থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি রচনা করে গেছেন। পরবর্তীতে অর্থনৈতিক ব্যবস্থা টালমাটাল থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর, দেশের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।
পরে, দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের তৈরি  বিভিন্ন স্টল পরিদর্শন করেন মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat