×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-২১
  • ২৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ এমপি বলেছেন, যোগাযোগ ব্যবস্থা একটি দেশের উন্নয়নের পূর্ব শর্ত। সেই লক্ষকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধন করছে।
আজ শনিবার বিকালে মধুপুর-ময়মনসিংহ জাতীয় মহাসড়ক (এন-৪০১) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের ৪ ধারার নোটিশ প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় ভাবকীর মোড়ে ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে বিশিষ অতিথি ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহসভাপতি এড. বদর উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পারভেজুর রহমান, সওজের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ওয়াহেদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর, মুক্তাগাছা পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরব আলী প্রমুখ।
কে.এম. খালিদ আরো বলেন, সড়ক-মহাসড়ক ও আঞ্চলিক সড়ক উন্নয়নের পাশাপাশি গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও সরকার ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। এর সুফল আমাদের অর্থনীতি প্রতিফলিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মধুপুর-ময়মনসিংহ জাতীয় মহাসড়ক (এন-৪০১) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প এবং মুক্তাগাছা শহরের যানজট নিরসনে শহরের বাহির দিয়ে বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প সম্পন্ন হলে স্থানীয় উন্নয়নে মাইলফলক হবে।
প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণ এক সময় দুঃস্বপ্নের মত মনে হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে তা নিজস্ব অর্থায়নে নির্মাণ করা সম্ভব হয়েছে। আগামী জুন মাসে পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে দেশ এক নতুন মাইলফলক স্পর্শ করবে। এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে তিনি প্রধনমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে কাজ করে যাবার আহ্বান জানান।
প্রায় এক হাজার একশ সাত কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপদ বিভাগ এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের প্রাথমিক কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে বলে সওজ বিভাগ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat