×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-১৬
  • ৩৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্যের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা করা হলে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে আজ তথ্য মন্ত্রণালয় জানায়, ‘সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং তাঁদের সন্তানদের নাম ব্যবহার করে অবৈধভাবে সরকারি কাজ বা অন্যরূপ সুবিধা পাওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের নাম অবৈধভাবে ব্যবহার করে অনেকে অবৈধ অর্থ লেনদেনের সাথে যুক্ত হচ্ছেন।
সকলের অবগতির জন্য জানানো হয় যে, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্য কোন প্রকার ব্যবসা বা অন্যরূপ কোন তদবিরের সাথে সম্পৃক্ত নয়। এ ধরণের কোন অনুরোধ বা তদবির অথবা অবৈধ সুবিধাভোগের প্রচেষ্টা দৃষ্টিগোচর হলে, প্রতারকের সম্পর্কে নিম্নেবর্ণিত কর্মকর্তাদের কাছে তথ্য প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।
কর্মকর্তারা হলেন- প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন টেলিফোন নম্বর ৫৫০২৯৪৪০ (অফিস), ০১৮৩৩৩৩৩৩৩৭ (মোবাইল), প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মনিরা বেগম, ৫৫০২৯৪১৭ (অফিস), ০১৭১১-৮৮৮১৯০ (মোবাইল), প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ইসমাত মাহমুদা ৫৫০২৯৪৪২ (অফিস), ০১৭১০ ৮২৫৯৮৩ (মোবাইল)। সুত্র:- বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat