×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৫-১৬
  • ৭০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৈশাখী পূর্ণিমা উপলক্ষে রাঙ্গামাটি রাজ বনবিহারে আজ দিনব্যাপী বিভিন্ন দানানুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে।
গৌতম বুদ্ধের জন্মতিথি ও বুদ্ধত্ব ও পরিনির্বাণ লাভ উপলক্ষে আজ সকাল ১০ টায় রাজ বন বিহারে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে এ অনুষ্ঠানের সুচনা করা হয়।
পরে বিভিন্ন বিহারে বুদ্ধ পূজা, পিন্ডদান, প্রাতঃরাশ, অষ্টপরিস্কার দান, সংঘদান, বুদ্ধমুর্তিদান, প্রদীপ পূজাসহ দিনব্যাপী কর্মসূচি উদযাপন করা হয়।
বৈশাখী পূর্ণিমা উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। এসময় রাঙ্গামাটি রাজ বন বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য  ইলিপন চাকিমা, পুজনীয় ভিক্ষু সংঘ ও দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন। ধর্মীয় অনুষ্ঠানে হাজার হাজার দায়ক দায়িকা অংশগ্রহণ করেন।
ধর্মীয় অনুষ্ঠানে দায়ক দায়িকার উদ্দেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন রাঙ্গামাটি রাজ বন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat