×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-১০
  • ৮৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্রে পর্যটকদের কাছ থেকে প্রবেশ ফি নেওয়া আপাতত বন্ধ থাকছে। আজ মঙ্গলবার জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানান, মঙ্গলবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় জাফলংয়ে প্রবেশ ফি নিয়ে আলোচনা হয়। এসময় সিলেটের সব পর্যটনকেন্দ্র টোলমুক্ত করতে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম প্রস্তাব দেন। এ প্রস্তাবের পক্ষে সমর্থন জানান সভায় উপস্থিত অনেকেই।
জেলা প্রশাসক মো. মজিবুর রহমান তাদের জানান, জেলা আইনশৃঙ্খলা সভার পরবর্তী মিটিংয়ে বিস্তারিত আলোচনা করে পর্যটন মন্ত্রণালয় বরাবরে টোলমুক্ত পর্যটনকেন্দ্র করার প্রস্তাব পাঠানো হবে। চূড়ান্ত সিদ্ধান্তের পূর্ব পর্যন্ত জাফলং পর্যটন কেন্দ্রে টোল আদায় বন্ধ থাকবেও বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat