×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৫-০৮
  • ৭৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে মা মাছ রক্ষায় অভিযান চালিয়েছে নৌ পুলিশ। অভিযানে অবৈধভাবে আহরণ করা ১০ হাজার রেণু জব্দ করা হয়েছে। এছাড়া কয়েকটি ঠেলা জাল ও নৌকা ধ্বংস করা হয়। জব্দ করা রেণুগুলো পুনরায় হালদা নদীতে অবমুক্ত করা হয়েছে।
আজ রোববার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত হালদা নদী ও তৎসংলগ্ন মোহনায় নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনূল ইসলাম ভূইয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
মোমিনূল ইসলাম বলেন, অভিযানের সময় কচুখাইন এলাকায় অবৈধভাবে মাছের রেণু ধরার সময় কয়েকটি ঠেলা জাল, পরিত্যক্ত নৌকা ও আনুমানিক ১০ হাজার রেণু জব্দ করা হয়। পরে রেণুগুলো দ্রুত হালদা নদীতে অবমুক্ত করা হয়। এছাড়া জব্দ করা জাল, নৌকা ধ্বংস করা হয়েছে।
তিনি আরও বলেন, হালদা নদীর মা মাছ রক্ষায় ও প্রজনন সুরক্ষায় নৌ পুলিশের সদরঘাট নৌ থানা ও হালদা নৌ-ক্যাম্পের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সদরঘাট নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মিজানুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat