×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-০৭
  • ৫৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, হাওয়া ভবনের নির্দেশে দুর্নীতিবাজ ও খুনি তারেক জিয়ার নির্দেশে সুপরিকল্পিতভাবে সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছিল। 
তিনি আরো বলেন, গাজীপুরবাসীসহ বাংলার মানুষ এ হত্যাকান্ড মেনে নিতে পারেনি। সাধারণ জনগণ সেদিন গাজীপুরকে অচল করে দিয়েছিল।
 প্রতিমন্ত্রী আজ গাজীপুরের হায়দারাবাদে শহিদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল ছিল অন্ধকারের যুগ। সে সময় একদিকে যেমনভাবে শায়খ আব্দুর রহমান, বাংলা ভাই সৃষ্টি করা হয়েছিল, তেমনিভাবে অন্যদিকে জনপ্রিয় রাজনীতিবীদ ও সংসদ সদস্যদের হত্যা করা হয়েছিলো।
তিনি বলেন,  গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তিনি ( শেখ হাসিনা) বেঁচে আছেন, কিন্তু আইভি রহমানসহ ২৪টি তাজাপ্রাণ সেদিন ঝরে পড়েছিল।
 প্রতিমন্ত্রী আরো বলেন, আহসান উল্লাহ মাস্টারের স্বপ্ন ছিল শ্রমিক সমাজের অধিকার প্রতিষ্ঠিত করা। আজ বাংলার মাটিতে সে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের মর্যাদা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হয়েছে। 
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি এবং জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এর আগে প্রতিমন্ত্রী মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat