×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৫-০৫
  • ৭৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নোয়াখালী জেলা সদরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও আরো তিনজন গুরুতর আহত হয়েছে।বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার ফিরিঙ্গি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান-নিহতরা হলেন- সিএনজি যাত্রী সবুজ মিয়া (৪৫) ও জুবাইদা (৫০)। তারা দুজনই সুবর্ণচর উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সুবর্ণচর উপজেলার বাসিন্দা সবুজ মিয়ার (৪৫) মেয়ে বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ মে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী সে বৃহস্পতিবার দুপুরের দিকে বাজার করতে যায় জেলা শহর মাইজদীতে। বিয়ের বাজার নিয়ে বাড়ি ফেরার পথে সুবর্ণচর উপজেলায় চরবাটা তোতার বাজার এলাকার ফিরিঙ্গি বাজার পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই এই হতাহতের ঘটনা ঘটে। আহতদেরকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat