×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-০৫
  • ৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ভোজ্যতেল মিলমালিকরা আজ বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩৮ টাকা বাড়িয়ে ১৯৮ টাকা করেছে।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ ঘোষণা দেয়।
এতে আরও বলা হয়, খোলা বা প্যাকেটবিহীন সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৪৪ টাকা বাড়িয়ে আজ থেকে প্রতি লিটার ১৮০ টাকায় উন্নীত হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিশ্ববাজারে দাম ঊর্ধ্বমুখী হওয়ার কথা বিবেচনা করে সয়াবিন তেলের মূল্য বৃদ্ধির করা জরুরি হয়ে পড়েছে।এ বিষয়ে মন্ত্রণালয় আগামী মাসে সংশ্লিষ্ট অংশিদারদের সঙ্গে বৈঠকে বসতে পারে বলেও তিনি জানান।
স্থানীয় বাজারের জন্য ২০ মার্চ সর্বশেষ সংশোধনের পরে ভোজ্য তেলের দাম আন্তর্জাতিক বাজারে আরও বেড়েছে।
ভোজ্যতেল শোধনাগারের বিজ্ঞপ্তি অনুযায়ী, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৭৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৮৫ টাকা।
শোধনাগারগুলো পাম অয়েলের দামও লিটার প্রতি ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৭২ টাকা করেছে।
এর আগে চলতি বছরের ২০ মার্চ একবার বোতলজাত ভোজ্য সয়াবিন তেলের দাম ৮ টাকা কমিয়ে প্রতি লিটার ১৬০ টাকা এবং খোলা তেলের দাম ৭ টাকা কমিয়ে ১৩৬ টাকা করেছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat