×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-২৯
  • ৪২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আজ ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চ মিলনায়তনে সেনাবাহিনীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, প্রাক্তন সেনাবাহিনী প্রধান, বিভিন্ন দূতাবাসের সামরিক উপদেষ্টা, গণমাধ্যম ব্যক্তিবর্গ এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনীর অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্য উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে প্রধান অতিথি এবং সেনাবাহিনী প্রধান আগত অতিথিবৃন্দের সাথে পারস্পরিক কুশল বিনিময় করেন। পরবর্তীতে সেনাবাহিনী প্রধান সকলের উদ্দেশে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। এ সময় সকলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজা করা হয়।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান উপস্থিত সকলকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat