×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-২৮
  • ৬০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, বাংলাদেশ ও মিয়ানমার চীনের অকৃত্রিম বন্ধু। দুই দেশের মধ্যে একটি সংযোগ সেতু তৈরি করে দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করছে চীন।
চীনের রাষ্ট্রদূত আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজার সদর হাসপাতালে চীনের দেয়া চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
রাষ্ট্রদূত লি জিমিং বলেন, ‘গত দুই দিন ধরে কক্সবাজার সফর করে প্রকৃত অবস্থা দেখছি এবং রোহিঙ্গা সংকট সমাধানের উপায় খুজাঁর চেষ্টা করছি। তিনি বলেন রোহিঙ্গা ইস্যুতে চীন সব সময় বাংলাদেশের পাশে রয়েছে।
তিনি বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যে উদার মানবিকতা দেখিয়েছে তা নজিরবিহীন। স্থানীয়রা অনেক সমস্যার ভিতরে থেকেও রোহিঙ্গাদের স্থান করে দিয়েছে। আমি তাদের এই মানসিকতাকে অত্যন্ত সম্মান করি। তিনি বলেন, দুই বছর আগে আমি কক্সবাজার সফর করেছি। কিন্তু এবারের সফরে অনেক পার্থক্য অনুভব করছি।
রাষ্ট্রদূত বলেন, এখানে আশ্রয় নেয়া রোহিঙ্গা এবং স্থানীয় জনগণের জন্য চীন সরকার গভীর ভাবে চিন্তা করে। তাই এই উভয় জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা সামগ্রী অনুদান হিসাবে দিয়েছে তাঁর সরকার।
চীন সরকারের দেয়া এসব চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে এক্সরে মেসিন, বায়ো কেমেষ্ট্রি এনালাইজার, মাইক্রোস্কোপ, সেন্টিফগ মেসিন, ডেন্টাল চেয়ার ও দন্ত বিভাগের নানা সরঞ্জাম, এন্ডোস্কোপ মেসিন, নেভোলাইজার মেসিনসহ বিভিন্ন সামগ্রী। এসব চিকিৎসা সামগ্রী কক্সবাজার সদর হাসপাতাল কতৃপক্ষের কছে হস্তান্তর করেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
কক্সবাজার সদর হাসপাতালের তত্বাবাধায়ক ডা, মোমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত এই অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজুয়ান হায়াত, জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ, জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর প্রতিনিধি ড. এলেন মাইনা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat