×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-২৩
  • ৪০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিরলস কাজ করছেন। সে ধারাবাহিকতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছে। এখন তারা শিক্ষার আলোয় আলোকিত হয়ে সমাজের উন্নয়নে অবদান রাখছেন। তিনি আজ নওগাঁর সাপাহার উপজেলা পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে বাস্তায়নাধীন ‘সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির অর্থ তাদের মায়েদের মোবাইলে পৌঁছে দেয়া হচ্ছে। আজ এক সরকারি তথ্য বিবরণীতে এসব কথা জানানো হয়েছে। এতে উল্লেখ রয়েছে যে সাধন চন্দ্র বলেন, দেশে মানুষ বাড়ছে কিন্তু আবাদযোগ্য জমির পরিমাণ প্রতিনিয়ত কমছে। অন্যদিকে সরকারের দূরদৃষ্টিসম্পন্ন কৃষিবান্ধব নীতি ও কৃষকের অক্লান্ত পরিশ্রমে কৃষি উৎপাদন বাড়ছে। একারণে ১৬ কোটি মানুষের দেশে খাদ্যসংকট নেই।
উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো: সাহজাহান হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী।
মন্ত্রী এ অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ ও ১৪০ জনের হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন। এছাড়া খাদ্যমন্ত্রী কৃষকদের উফশী আউশ চাষে আগ্রহী করে তোলার জন্য সাপাহার উপজেলার ৬ ইউনিয়নে এক হাজার একশ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন। তিনি এ অনুষ্ঠানে মহিলা অধিদপ্তরের আয়বর্ধক কর্মসূচির আওতায় ৫০ জন মহিলার মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ করেন।
পরে মন্ত্রী আনসার সদস্যদের জন্য নির্মিত ব্যারাকের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat