×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-২০
  • ৬৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকু- থেকে ছেড়ে যাওয়া একটি স্পিডবোট কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছাকাছি গিয়ে ডুবে যায়। এ ঘটনায় তানিয়া (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তানিয়ার ছোট বোনও নিখোঁজ রয়েছে। তবে কতজন নিখোঁজ রয়েছেন তা জানা যায়নি।
বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নৌ পুলিশ ও কোস্টগার্ড নিখোঁজ যাত্রীদের খোঁেজ অভিযান চালাচ্ছে।
স্পিডবোট ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে গুপ্তছড়া ঘাটের ইজারাদার মো. আনোয়ার জানান, সীতাকু-ের কুমিরাঘাট থেকে ছেড়ে আসা স্পিডবোটটি সন্দ্বীপের গুপ্তছাড়া ঘাটের কাছাকাছি গেলে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে কাত হয়ে ডুবে যায়। আর স্পিড বোটে ২০ জনের মতো যাত্রী ছিল। যাত্রীদের মধ্যে তানিয়া নামের এক কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তানিয়ার ছোট বোনও এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। বাকিদের উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
চট্টগ্রামের কুমিরা নৌ পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক একরাম উল্লাহ বলেন, গুপ্তছড়া ঘাটের কাছে একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এখনো বিস্তারিত বলতে পারছি না। কেউ নিখোঁজ আছে কিনা তার খোঁজ নিচ্ছি। সেখানে নৌ পুলিশ ও কোস্টগার্ড গেছে।
কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম বলেন, সন্দ্বীপে গুপ্তছড়া ঘাটের কাছে একটি স্পিডবোট মিসিং আছে শুনে অভিযান চলছে। তবে এ ঘটনায় কতজন নিখোঁজ আছে বা কতজনকে উদ্ধার করা হয়েছে তা এখনো জানি না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat