×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৪-১৮
  • ৯১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’ কর্মসূচির আওতায় মাগুরা পৌরসভা এলাকার ভাতাপ্রাপ্ত উপকারভোগী মা ও শিশুদের প্রাথমিক স্বাস্থ্য সেবা বিষয়ক ৩ দিনের হেলথ ক্যাম্প আজ সোমবার থেকে শুরু হয়েছে। মাগুরা পৌরসভার সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ হেলথ ক্যাম্পের আয়োজন করে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌরসভার ভারপ্রাপ্ত সচিব জিয়াউল কামাল, এ্যাডভোকেট আলী আখতার দুখু, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আনজুমান আরা মাহমুদা, স্বেচ্ছাসেবী সংস্থা আরডিসির নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানু, পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর কামরুজ্জামান প্রমুখ। তিন দিনের এ স্বাস্থ্য ক্যাম্পে মা ও শিশুদের প্রয়োজনীয় পরামর্শ ও স্বাস্থ্য সেবা দিচ্ছেন ডাক্তার অন্তরা দে।
অনুষ্ঠানে জানানো হয়, মাগুরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ভাতাপ্রাপ্ত উপকারভোগী প্রায় ২ হাজার ‘মা’২০১৯ -২০২০ অর্থ বছর হতে ৩ বছরের জন্য মাথাপিছু মাসিক ৮০০ টাকা করে ভাতা পাবেন। আগামী ২০ এপ্রিল এ হেলথ ক্যাম্প শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat