×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-১৪
  • ৫০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্বের সপ্তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে দশ হাজার রানের ক্লাবের সদস্য হলেন রোহিত শর্মা।
গতরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরে ২৩তম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ২৮ রানের ইনিংস খেলার পথে অনন্য মাইলফলক স্পর্শ করেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত। আর দ্বিতীয় ভারতীয় হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রান করলেন তিনি।
রোহিতের আগে এই ফরম্যাটে ১০ হাজার রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (১৪৫৬২ রান)-কাইরন পোলার্ড (১১৪৭৪ রান), অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ (১০৪৯৯ রান)-ডেভিড ওয়ার্নার (১০৩৭৩ রান), পাকিস্তানের শোয়েব মালিক (১১৬৯৮ রান) ও ভারতের বিরাট কোহলি (১০৩৭৯ রান)।
২৮ রানের ইনিংস খেলার পথে ৩টি চার ও ২টি ছক্কা মারেন রোহিত। এই ৩টি চারে আইপিএলের ইতিহাসে পঞ্চম ক্রিকেটার হিসেবে ৫০০টি বাউন্ডারি মারার অনন্য রেকর্ড গড়লেন রোহিত।
রোহিতের আগে আইপিএলে ৫শর বেশি চার মেরেছেন শিখর ধাওয়ান (৬৭৩টি), বিরাট কোহলি (৫৫৪টি), ডেভিড ওয়ার্নার (৫১৫টি) ও সুরেশ রায়না (৫০৬টি)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat