×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-১৩
  • ৭০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এমন একটি প্রতিষ্ঠান- যে প্রতিষ্ঠান নিদিষ্ট কাজের পরিধির বাহিরে শিক্ষা ও স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।
চসিক মেয়র আজ মঙ্গলবার দুপুরের নগরীর হোটেল রেডিসন ব্লু বলরুমে নগর প্রামিক স্বাস্থ্য সেবার প্রস্তাবিত রূপরেখা উপস্থাপন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের অন্য কোনো সিটি কর্পোরেশন এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে না। এ খাতে চসিককে ভুর্তকি দিতে হয়। আরবান প্রাইমারি হেলথ্ কেয়ার সেন্টারের মাধ্যমে সাধারণ নাগরিকদের স্বাস্থ্য সেবার বিষয়টি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাধ্যমে চালু করেন। যা পুরো বাংলাদেশের জন্য মডেল। চসিক বর্তমানে ৪১টি ওয়ার্ডে স্বাস্থ্য সেবা কেন্দ্র, পূর্ণাঙ্গ মাতৃসদন হাসপাতাল, নাসিং ইনস্টিটিউট, হোমিওপ্যাথিক কলেজসহ একটিজেনারেল হাসপাতাল পরিচলনা করে আসছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. শাখাওয়াত উল্লাহ, সিভিল সার্জন মো. ইলিয়াছ চৌধুরী, ডা. সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল্লাহ, সুব্রত চৌধুরী। প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. রিয়াজ মাহমুদ।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম, মো. নুরুল আমিন, মো. ইলিয়াছ, সালেহ আহম্মদ চৌধুরী, জাফরুল হায়দার চৌধুরী, লুৎফুন নেছা দোভাষ বেবী ও তসলিমা বেগম। মেয়র আরো বলেন, ইউএসএআইডি প্রকল্পের সহযোগিতায় যে সেবা সিটি কর্পোরেশনকে দেয়ার জন্য প্রস্তাব এসেছে তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন দেখতে চাই। তাহলেই নগরীতে সাধারণ মানুষ চিকিৎসা সেবা সহজলভ্য হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat