×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-১১
  • ৬৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চটগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, রেড ক্রিসেন্ট সোসাইটি মানবসেবায় অগ্রণী ভুমিকা পালন করে থাকে। করোনা মহামারিকালে বিতরণ করেছে সুরক্ষা সামগ্রী, খাদ্য ও নগদ অর্থ। করোনায় আক্রান্ত রোগীদের সহায়তা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন ও রেড ক্রিসেন্ট। রোগীদের চিকিৎসা সেবার জন্য ২৫০ শয্যার আইসোলেশন সেন্টার ১২টি পয়েন্টে টেস্টিং বুথ ব্র্যাক বাংলাদেশের সহায়তায় চালু করেছে।
আজ সোমবার সকালে বহদ্দারহাটস্থ একটি কমিউনিটি সেন্টারে কোভিডকালিন দুঃস্থ ব্যক্তিবর্গকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন নগরীর প্রায় ২০ লাখ পরিবারে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। সমাজের মধ্যবিত্ত ও নি¤œ মধ্যবিত্তদের মাঝেও ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। তিনি বলেন, পবিত্র মাহে রমজান মাসে বিগত দিনে কোভিডের কারণে যারা দুঃস্থ ও অসহায় হয়েছেন; সেসব পরিবারের জন্য ৪,৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ। চট্টগ্রাম সিটি রেডক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি ও শিল্পপতি এম এ ছালামের সভাপতিত্বে ও ইফতেখার হোসেন ইমুর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন রেডক্রিসেন্ট চট্টগ্রাম জেলার চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম। এতে বক্তব্য রাখেন মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাসেম, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মুহাম্মদ আব্দুল্লাহ্ ও সিটি রেডক্রিসেন্ট সোইসাইটির সেক্রেটারি আব্দুল জব্বার চৌধুরী।
অনুষ্ঠানশেষে নগরীর চারশ’ দুঃস্থ পরিবারকে ৪,৫০০ টাকা করে আর্থিক সহায়তার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat