×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-১১
  • ৪৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের পাহাড়, টিলা ও বন রক্ষা করে সার্বিক পরিবেশ উন্নয়নে কৃষকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, দেশের পরিবেশকে বাসযোগ্য করতে বৃক্ষরোপণের বিকল্প নেই।
সোমবার মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলায় ২০২১-২২ অর্থবছরে খরিফ-১ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ এবং উন্নয়ন সহায়তার আওতায় ভর্তুকি-মূল্যে কৃষি যন্ত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশ মন্ত্রী বলেন, বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। কৃষির উন্নয়নের ওপরই দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি নির্ভরশীল। বর্তমান কৃষিবান্ধব সরকার দেশের চাহিদা পূরণ করে খাদ্যে উদ্বৃত্ত দেশে পরিণত করার লক্ষ্যে সম্ভাব্য সবকিছু করছে। কৃষকদের সার, উন্নতমানের বীজ এবং আধুনিক কৃষি উপকরণসহ প্রয়োজনীয় সব কিছু সরবরাহ অব্যাহত রাখবে সরকার।
সভায় অন্যান্যের মধ্যে বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা এবং বড়লেখা ও জুড়ী উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে বড়লেখা ও জুড়ী উপজেলার ৩ হাজার ৬০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি আউশ বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও, ভর্তুকি মুল্যে ৯টি কম্বাইন হারভেস্টার, ৪ টি পাওয়ার থ্রেসার এবং ২ টি রিপার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat