×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-১০
  • ৯০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাটোর বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপনে নাটোরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুর দেড়টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
সভায় আগামী ১৪ এপ্রিল বৃহস্পতিবার বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ঐ দিন সকাল আটটায় শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রার প্রদক্ষিণ শেষে রাণী ভবানী রাজবাড়ির মুক্ত মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। অনুষ্ঠানস্থলে গ্রামীণ মেলার ব্যবস্থা থাকছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, জেলা শিক্ষা অফিসার মোঃ আখতার হোসেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, শিক্ষাবিদ সুবিদ কুমার মৈত্র প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat