×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-০৭
  • ৮৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হাওরের ফসল ও মানুষ বাঁচাতে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন, হাওরবাসী যেন নির্বিঘেœ ফসল কেটে ঘরে তুলতে পারে, সেজন্য প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারকি করছেন। কৃষকের চোখে পানি দেখলে তাঁর মন কাঁদে। তিনি (প্রধানমন্ত্রী) সবসময় কৃষকের হাসিমুখ দেখতে চান।
তিনি আজ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনের সময় কৃষকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
পানি সম্পদ উপমন্ত্রী বলেন, সারাদেশে নদীভাঙন রক্ষায় বিভিন্ন স্থায়ী প্রকল্প চলমান রয়েছে এবং নতুন নতুন প্রকল্প হাতে নেয়া হচ্ছে। সারাদেশে সাড়ে পাঁচশ এলাকা নদীভাঙনের শিকার হয়েছে। সবচেয়ে বেশি নদীভাঙন কবলিত ৫৫টি এলাকা চিহ্নিত করা হয়েছে। আমরা স্পটে গিয়ে নির্দেশনা দিয়ে কাজ করাচ্ছি। সেখানে স্থায়ী বাঁধ করা হচ্ছে, বাঁধ প্রশস্তকরণ হচ্ছে, বনায়নও করা হচ্ছে। যেখানে যা করা প্রয়োজন, তাই করা হচ্ছে। স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে তাৎক্ষণিক ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
তিনি বলেন, আগামীতে যাতে হাওরবাসী শতভাগ ফসল নির্বিঘেœ ঘরে তুলতে পারেন, ধানের ন্যায্যমূল্য পান, উৎপাদন খরচ কমাতে পারেন, সে বিষয়েও প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। আমরা এখন বিদেশেও খাদ্য রফতানি করি। এতে হাওরের কৃষকের বড় অবদান রয়েছে। হাওরবাসীর জন্য আমাদের টেকসই উন্নয়ন পরিকল্পনা রয়েছে। হাওরের সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনামুল হক শামীম বলেন, কাজের গুণগত মান ঠিক রেখে নিদিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যে সর্তকতার সাথে কাজ করতে হবে। আর কাজের ব্যাপারে কারও অনিয়ম ও গাফিলতি সহ্য করা হবে না। অনিয়ম করলেও কাউকেই ছাড় দেয়া হবে না।
এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী আগামী প্রজন্ম নিয়ে ভাবেন, সেজন্য তিনি আগামীর বাসযোগ্য বিশ্বমানের সুবিধা সম্বলিত বাংলাদেশ গড়তে চান।
তিনি ডেল্টাপ্লান-২১০০ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। আর এই মহাপরিকল্পনার সিংহভাগ কাজই পানি সম্পদ মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। এ মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে সারাদেশে নদীভাঙন ও জলাবদ্ধতার কোনো সমস্যাই থাকবে না। এই মহাপরিকল্পনা বাস্তবায়নে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এসময় সুনামগঞ্জ-১আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশীদ, প্রধান প্রকৌশলী এসএম শহিদুল আলম, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat