×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৩-২৭
  • ৭২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নারীর কর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতা অর্জনের অবদানের স্বীকৃতিস্বরূপ এফবিসিসিআইয়ের পরিচালক নাদিয়া বিনতে আমিন ফেডারেশন অফ ইন্ডিয়ান উইমেন এন্টারপ্রেনারস (এফআইডব্লিউই) এর ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০২২’ অর্জন করেছে।
সম্প্রতি নয়াদিল্লিতে আইএসআইডি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এফআইডব্লিউই কনফারেন্সে ফর উইমেন এন্টারপ্রেনার্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
ওয়েন্ড সভাপতি নাদিয়া বিনতে আমিন নারী উদ্যোক্তাদের জন্য দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন। তিনি মনে করেন একটা দেশের প্রান্তিক নারী সমাজের যখন উন্নতি হবে, তখন সেই দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। বাংলাদেশের নারীর সক্ষমতা অর্জনের জন্য তিনি দেশে ও বিদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সাথে কাজ করে যাচ্ছেন।
নারী উদ্যোক্তাদের তৈরি দেশজ পণ্য প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ প্রদানের ক্ষেত্রে নাদিয়া বিনতে আমিন ভূমিকা রাখছেন। তিনি জানান, এই পুরষ্কার নারী উদ্যোক্তাদের কাজ করার ক্ষেত্রে আরও উৎসাহিত করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat